ডেস্ক রিপোর্ট: বিজ্ঞান হোক সকল অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার, এই স্লোগানকে ধারণ করে ৫ জন বাঙালী বিজ্ঞানীদের স্মরণে বিজ্ঞান আন্দোলন মঞ্চ ঢাকা নগর শাখা আয়োজন করেছে বিজ্ঞান উৎসব-২০২২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় সকাল ১০টায় চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। এই আয়োজনে ৩ টি বিভাগে মোট ৫ টি সেগমেন্টে প্রায় ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অন্যান্য সেগমেন্টে ছিল কুইজ, রচনা প্রতিযোগিতা, পোষ্টার প্রেজেন্টেশন ও বিজ্ঞান প্রজেক্ট। প্রতিযোগিতা শেষে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ ঢাকা নগর শাখার সমন্বয়ক অনিক কুমার দাস। সভায় আলোচনা করেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জ্বালানি নীতি গবেষক অধ্যাপক এম শামসুল আলম, বিজ্ঞান আন্দোলন মঞ্চ কেন্দ্রীয় সমন্বয়ক ইমরান হাবিব রুমন, কেন্দ্রীয় সংগঠক শোভন রহমান, ঢাকা নগরের সংগঠক ইনজামামুল হক সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বক্তারা বলেন, সমাজজীবনে আজ অস্থিরতা বাড়ছে। মানুষ ক্রমশ অসহিষ্ণু হয়ে পড়ছে। এর একটি বড় কারণ, নানা ধরণের অন্ধবিশ্বাস ও কুসংস্কার আমাদেরকে ঘিরে ধরছে। এর কিছু সহজে বোঝা যায়, আর কিছু আছে যা খুবই সন্তর্পনেই। এগুলো দুর করার জন্য বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যাবস্থা প্রণয়ন ও যুক্তিবাদী মনন তৈরির সংস্কৃতি খুব জরুরী। তার জন্য সারাদেশব্যাপী বিজ্ঞান আন্দোলন মঞ্চ কাজ করে যাচ্ছে। আমরা এমন একটা প্রজন্ম গড়ে তুলতে চাই যারা বিজ্ঞান শিক্ষাকে শুধুই ব্যক্তিগত ক্যারিয়ার গড়ার সিড়ি হিসেবে দেখবে না, বরং বিজ্ঞানভিত্তিক চিন্তা চেতনাকে নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রে লালন করবে।
আলোচনা শেষে ৫ টি সেগমেন্টে ৩ টি বিভাগে মোট ৪৫ জন বিজয়ীকে পুরস্কার, ক্রেস্ট ও সকল প্রতিযোগীর জন্য সনদপত্র প্রদান করেন আলোচকবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। ‘অনার ওয়ার্ল্ড কাপ ফেস্ট ২০২৬’ শীর্ষক এ ক্যাম্পেইনের আওত ...
স্টাফ রিপোর্টার: দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা করেছে, যা আগামী ২৩ জুন থেকে শুরু হয়ে ২৭ জুন পর্যন ...
বরিশাল অফিস: বরগুনার পাথরঘাটা উপকূলে মাছ ধরার সময় জেলেদের জালে একটি রহস্যময় যান্ত্রিক বস্তু উঠে এসেছে, যা দেখতে অনেকটা পানির নিচে চলাচলকারী স্বয়ংক্রিয় যানের মতো। লাল ও হলুদ রঙের প্রায় আট ফুট দীর্ঘ যন্ ...
স্টাফ রিপোর্টার: আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানম। এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও ...
সব মন্তব্য
No Comments