বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরে একটি ট্রাক থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। আজ মঙ্গরবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের বড়হরিশপুর বাইপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ট্রাক চালক পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার পূর্ব ভান্ডারিয়া গ্রামের মৃত রজব আলীর ছেলে রফিকুল হাওলাদার ও যশোহর জেলার চৌগাছা থানার কান্দি গ্রামের আলমগীর হোসেনের ছেলে ইয়াছিন কবির।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় চেক পোস্ট বসায় র্যাবের একটি অপারেশন দল। এ সময় রাজশাহীগামী গার্মেন্টস এর ঝুট বোঝাই একটি ট্রাকের গতিরোধ করা হয়। পরে ট্রাকটি তল্লাশীকালে ট্রাকে থাকা ঝুটের মধ্যে থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার সহ তাদের গ্রেফতার এবং ট্রাকটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় দীর্ঘ দিন ধরেই তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ক্রয় করে তাদের হেফাজতে রেখে পরে তা বিভিন্ন জেলায় বিক্রি করে। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ত্রুটির কারণে কয়েকদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ। শনিবার(১১ জুলাই) উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকা এঘটনা ...
সব মন্তব্য
No Comments