পঞ্চগড় প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আমরা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই। আজকের পর থেকে কোন মানুষকে পোষাক দেখে বিচার করা যাবে না। কোন মানুষকে টুপি পাঞ্জাবি ও দল দেখে নয়, আজকের পর থেকে তার কাজ দেখতে হবে। কেও যদি অন্যায়কারী হয়, চাঁদাবাজ হয়, সিন্ডিকেট লালনকারী হয়, কিংবা ক্ষমতার অপব্যবহারকারী হয়। সে যেই দলেরি হোক না কেন, তাকে সহ তার আশ্রয় দাতা, প্রশ্রয় দাতাসহ সকলকে আইনের আওতায় এনে ওই কেরানীগঞ্জে পাঠাতে হবে।
এসময় সমন্বয়ক আরো বলেন- ছাত্র-জনতার হাজার শহীদের বিনিময়ে, হাজার প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি। কোন কালো শুকুন যদি সেই স্বাধীনতাকে, যে কোন রূপে আকড়ে ধরার থাবা দেয়ার চেষ্টা করে তাহলে, এই পঞ্চগড় থেকে শুরু করে পুরো বাংলাদেশের ছাত্র-জনতা একসাথে সেই শুকুনকে ছিড়ে উপড়ে ফেলতে হবে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের বট তলায় বৈষম্যবিরোধা ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র-নাগরিকের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন সমন্বয়ক সারজিস আলম।
সারজিস আলম আরো বলেন, পঞ্চগড়কে সব সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। বৈষম্য করা হয়েছে। পঞ্চগড় দেশের সব থেকে বেশী দূরত্বের জেলা। কিন্তু এ জেলায় থেকে ঢাকা যেতে রেলপথে ট্রনের বগির পরিবর্তে নসিমনের বগি দেয়া হয়েছে। আমরা বলতে চাই পঞ্চগড় নিয়ে কোন বৈষম্য হয়। তাহলে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান এই চার দেশের যে সীমান্ত- এই চার দেশের যে গলা, এই চার দেশের যে নিষ্বাস এবং এই চার দেশের যে হৃদপিন্ড। সেই তেঁতুলিয়ার বাংলাবান্ধা চিরতরে বন্ধ করে দিব। একই বিষয় মনে রাখবেন সৃষ্টি কর্তা আমাদেরকে দেশের এক পাশ দিতে পারে। কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে গলা চেপে ধরার মত একটি জাইগা দিয়েছে। পঞ্চগড়ের মানুষ মনে রাখবে আজকে থেকে আগামীর বাংলাদেশ।
টানা ১ মাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগ্রামের পর গণঅভ্যুত্থান নতুন এক বাংলাদেশের জন্ম হয়েছে। আর এই গণঅভ্যুত্থানের পর সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা সমস্যা সম্ভাবনা জানতে সারাদেশের ন্যায় মতবিনিময় সভায় সারজিস আলমের পাশাপাশি বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় তারিকুল ইসলাম, রাকিব রানা মাসুদ, জহির রায়হান সহ ঢাকা থেকে আসা ১১ সদস্যের একটি প্রতিনিধি দলের সদস্যরা। এতে স্থানীয় সমন্বয়ক ও ছাত্র জনতাও উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ।
ডিএমপি ...
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়; আর নয় শব্দদুষণ, চাই সুস্থ জীবন এই প্রতিপাদ্য কে সামনে পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। প্রতিবছরের ন্যয় এপ্রিল মাসের শেষ বুধবার তথ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামে চার বছরের এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা মোঃ আব্দুল্লাহ বা ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: চারঘাট-এ ট্রেনে পপকর্ণ বিক্রি করে জীবিকা নির্বাহ করা এক দম্পতির ওপর নৃশংস হামলা ও ধর্ষণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপ ...
সব মন্তব্য
No Comments