দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের চাঁদাবাজ নেতাদের বহিষ্কার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী। শনিবার সকাল ১১ টার সময় তার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনে করেন তিনি।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, উপজেলা ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের বেশ কয়েকজন নেতা আমার নাম ও আমার ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলের নাম ব্যাবহার করে উপজেলা সাব-রেজিষ্টারের কার্যলয় ও দলিল লেখক দের কাছ থেকে জোর পূর্বক টাকা আদায় করে আসছে। যার প্রতিবাদে গেল বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে শান্তিপূর্ণ মিছিলের ডাক দেওয়া হয়। এদিন সকালে মিছিলের জন্য উপজেলা বাজারে বিএনপির অফিসের সামনে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করলে উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শের আলী সবুজের নেতৃত্বে চাঁদাবাজ সন্ত্রাসী নেতা কর্মীরা আমাদের উপর হামলা চালায়। এতে আমার ছেলেসহ বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিএনপির ওই নেতা আরো বলেন, আমাদের উপরে হামলা করে প্রতিপক্ষরা ঘটনার দিন রাতে মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ সম্মেল করে আমাদের নামে থানায় মামলা করেছে। আমি এই সব চাঁদাবাজ নেতাদের বহিষ্কার চাচ্ছি যাদের কারনে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে আমি মনে করি।
এসময় ওই বিএনপি নেতা এক প্রশ্নের জবাবে বলেন, ঘটনারদিন রাতে আমার ছেলে জাফর ইকবাল কর্নেল বাদী হয়ে ১০ জনের নাম উলেøখ করে ১৫ থেকে ১৬ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা করেছে। মামলার অভিযুক্ত আসামীরা হলেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম (৪৫) উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল(৩৩) ও তার ছোট ভাই হিমেল হোসেন (২৬), এছাড়া বিএনপি নেতা কামরুল (৪০), হামিদুল (৪৭), তৌহিদুল(৪০), ওহিদুল (৩৮), শাহিন (৪০), অন্তর (১৯) ও জহিরুল (৪৫)।
এবিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার কাছে দলের অঙ্গ সংগঠনের বিরুদ্ধে অভিযোগ এনে দলের আরেক নেতা সংবাদ সম্মেলনে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
সব মন্তব্য
No Comments