কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সুযোগ পেলে বিএনপি আবার হাওয়া ভবন-খোয়াব ভবন খুলবে, পাঁচশ' নয় হাজার জায়গায় বোমা ফাটাবে, কিন্তু জনগণ তাদের সেই সুযোগ দেবে না।
তিনি বলেন, 'রিজভী সাহেব বলেছেন- আমাদের নাকি বিদায় ঘন্টা বেজে গেছে। নয়া পল্টনে বসে গত ১২ বৎসর ধরে আমাদের বিদায় ঘন্টা বাজাচ্ছেন। তারা যত ঘন্টা বাজায় ততো আমাদের ভোট বাড়ছে। আমাদের নয়, আসলে তাদের বিদায় ঘন্টা বেজে গেছে।'
শনিবার দুপুরে পাবনায় পুলিশ লাইন মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
আওয়ামী লীগের পাবনা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রেজাউল রহিম লালের সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে এবং সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপিসহ দলীয় নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে বিএনপি সুযোগ পেলে এখন যারা গ্রামে গ্রামে ভাতা পাচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে, ওএমএস এর চাল বন্ধ হয়ে যাবে, যারা ঘর পাচ্ছে সেই ঘর বিএনপির গুন্ডাপান্ডারা দখল করে নেবে। খালেদা জিয়া ক্ষমতায় আসার পর ৬ হাজার কমিউনিটি ক্লিনিক দখল করে নিয়েছিল। আবার তারেক জিয়া আসবে, সব ব্যবসা থেকে চাঁদা তুলবে। আবার শায়খ আব্দুর রহমান, বাংলা ভাইয়ের সৃষ্টি হবে।
বিএনপি-জামাতের কোন রাজনীতি নেই, করোনাকালে বিএনপিনেতাদেরকে মানুষের পাশে দেখা যায় নি উল্লেখ করে ড. হাছান বলেন, "বিএনপির রাজনীতি আওয়ামী লীগের ভুল ধরা আর বেগম জিয়ার তাপমাত্রা আর ব্যথা নিয়ে। তাকে আলোচনায় রাখার জন্য কানাডার একনেতা এওয়ার্ড দিয়েছে। এই হলো তাদের রাজনীতি। আর তাদের পক্ষে যারা রাত ১২টার পর টেলিভিশন গরম করে, তারা ফকিরের ভিক্ষাও দেয় না, এদের বাড়ীতেও কেউ যায় না।'
অপরদিকে আওয়ামী লীগ নেতারা দেশব্যাপী ত্রাণ ও করেনাপ্রতিরোধসামগ্রী দিয়েছেন, মোহম্মদ নাসিম, ইসরাফিল আলমসহ ৫ জন আওয়ামী লীগ নেতা করোনায় সেবা দিতে গিযে মারা গেছেন, বলেন তথ্যমন্ত্রী। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে প্রতিটি মানুষের ভাগ্যে পরিবর্তন এসেছে, শতভাগ বিদুৎ মানুষ পাচ্ছে, তিনকোটি মানুষ ভাতা পাচ্ছে, প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে ষাটোর্ধ সবার জন্য পেনশন স্কিম চালু করছেন, এসব মানুষের কাছে তুলে ধরতে হবে।
সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লালকে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং গোলাম ফারুক প্রিন্স এমপিকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
বিশ্বিবদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রবিবার ৫ এপ্রিল ২০২৬ইং তারিখ অপরাহ্নে অ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে আবারও সপ্তাহে ছয় দিন শ্রেণিকক্ষ খোলা রাখার বিষয়ে ভাবনা চলছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ...
সব মন্তব্য
No Comments