বরিশাল অফিস: বরিশালে একটি মানব রোবট ‘পদ্মা’উদ্ভাবন করেছে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ কতৃপক্ষ। আবার সেটির নাম রাখ হয়েছে "পদ্মা"। বাংলাদেশের মানুষের স্বপ্ন এবং উন্নয়নের প্রতিক "পদ্মা" সেতুর উদ্ধোধনী ক্ষনকে স্মরনীয় করে রাখতে রোবটটি এ নামকরন করা হয়। গতকাল রাত সাড়ে ৭টায় রোবট ‘পদ্মা’ এর উদ্ভোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
রোবট উদ্ভাবন টিমের প্রধান কম্পিউটার সাইয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক বলেন, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে (ইউজিভি)'র সিএসই এবং ইইই বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা এই রোবটের উদ্ভাবন করেন। যার নাম রাখা হয়েছে "রোবট পদ্মা"। স্বপ্ন এবং উন্নয়নের প্রতিক "পদ্মা" সেতুর উদ্ধোধনী ক্ষনকে স্মরনীয় করে রাখতে রোবটটি এ নামকরন করা হয়।
তিনি বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে রোবটটি নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু কিছু জটিলতার কারণে নিতে পারিনি। তবে আজ রোবটটির উদ্বোধন হলো। রোবট পদ্মা সব মানুষকে চিনতে পারবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাজিরা শনাক্তের কাজ করবে, রেস্টুরেন্টে খাবার পরিবেশন করতে পারবে, অগ্নিকাণ্ডের ঘটনায় সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবে এই রোবটটি।
রোবট পদ্মা প্রকল্পে অশংগ্রহণকারী শিক্ষার্থী মাহাদী বিন হাবিব বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এত বড় একটি প্রজেক্ট নেওয়া হয়েছে। রোবট পদ্মা প্রস্তুত করা হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে। এমনকি এর বিল্ড ইন সফটওয়ার বিশ্ববিদ্যালয়ের ল্যাবেই সম্পন্ন করা হয়েছে। রোবটের ডিজাইন, ভয়েস, কোডিং সবকিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্পন্ন করেছে। প্রধান প্রকৌশলী হিসেবে ছিলেন এ এস ফারদিন স্যার। তার তত্ত্বাবধানে আমরা ৮ জন শিক্ষার্থী দিন-রাত কাজ করে রোবটটি তৈরি করেছি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বিজ্ঞানমনস্ক দেশ গড়ার। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেই পথেই নিচ্ছেন। গত ২৫ জুন প্রাণের পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে। সেই সেতুকে উৎসর্গ করে রোবট ‘পদ্মা’ উদ্ভাবন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। তাদের গবেষণালব্ধ এই উদ্ভাবনটি আমাদের প্রত্যাহিক জীবনকে আরও সহজ করবে। ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সঙ্গে সবসময় জেলা প্রশাসন থাকবে। তাদের এই নতুন নতুন উদ্ভাবনী কর্মকার দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করি। ''রোবট পদ্মা" বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের গবেষণা ও আবেগের বহিঃপ্রকাশ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার প্রসারে বিভিন্ন সময়ে সহায়তা দিয়ে আসছি। ভবিষ্যতেও যেকোনো ধরনের সহায়তা করা হবে।
বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান ড. মোঃ ইমরান চৌধুরী'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ লোকমান খান।এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স-এ দুই দিনব্যাপী ষষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস শুরু হয়েছে। ‘Young Scientists for Artificial Intelligence’ প্রতিপাদ্য নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড নুবিয়া বাংলাদেশের বাজারে সম্প্রতি তাদের প্রিমিয়াম এবং উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ নতুন ভি৮০ সিরিজ উন্মোচন করেছে। বাজারে আসা এই সিরিজের স্মার্টফোন তিনটি হলো নুবিয়া ভি ...
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্ম ...
সব মন্তব্য
No Comments