সিলেট অফিস: ঢাকা থেকে উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে সিলেট এর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ভানুগাছ স্টেশন অতিক্রম করার পর হঠাৎ ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়। পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন থেকে তেল (মবিল) চুইয়ে পড়ে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের কারণে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে লাইনের ওপর আটকে পড়ে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় কয়েক ঘণ্টা বন্ধ থাকে। পরে কুলাউড়া থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হলে সকাল সোয়া ৯টার দিকে ট্রেনটি উদ্ধার করা হয় এবং ধীরে ধীরে রেল চলাচল স্বাভাবিক হয়।
হঠাৎ আগুন লাগার ঘটনায় ট্রেনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী মাঝপথেই নেমে বিকল্প যানবাহনে গন্তব্যে রওনা দেন, ফলে ভোগান্তি আরও বাড়ে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। রেলওয়ে কর্মকর্তারা জানান, দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার ১১ জুন বিকেলে জাতীয় সংসদ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার ১১ জুন হাসপাতালটির নির্বাহী পরিচালক ও স্বত্ ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুরে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় (নো ম্যান্স ল্যান্ডে) আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। তার নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮) ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন শুরু করেছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৬ মিনিটে তিনি বাজেট বক্তৃতা শুরু করেন।স্পিকার হাফিজ উ ...
সব মন্তব্য
No Comments