রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বন্দর বাজারে অভিযান চালিয়ে প্রায় ৬০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। বুধবার (১০ জুলাই) সকালে উপজেলা মৎস কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনীর নেতৃত্বে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে অভিযান পরিচালনা করে অর্ধ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় ৬০ কেজি জনস্বাস্থ্যের জন ক্ষতিকর জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়। অভিযানের সময় জেলি মিশ্রিত চিংড়ি মাছের ৪/৫ জন অসাধু ব্যবসায়ী দৌঁড়ে পালিয়ে যায়। এসময় উপজেলা মেরিন ফিসারিজ অফিসার প্রতুল জোয়াদ্দার,বানারীপাড়া থানার উপ-পরিদর্শক লেলিন চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে চোর সন্দেহে গণপিটুনির শিকার বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চি ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
সব মন্তব্য
No Comments