আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফার মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক

প্রকাশ : 13 May 2022
No Image

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের ইন্তেকালে আগামীকাল ১৪ মে শনিবার রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে আগামীকাল বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের রুহের মাগফেরাতের জন্য আগামীকাল বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
আজ মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

;