রাহাদ সুমন,, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কচুয়া গ্রাম থেকে ২ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
২৮ এপ্রিল রোববার সকালে বানারীপাড়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বরিশালে আদালতে পাঠানো হয়।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে কচুয়া গ্রামের রতন আলী সরদারের পুত্র সোলায়মান সরদার (২৮) এবং সৈয়দকাঠি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত খালেক ঘরামীর পুত্র উজ্জ্বল ঘরামীকে গাঁজাসহ শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে আটক করা হয়। পরে তাদের থানায় সোপর্দ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
এদিকে চিহৃিত এই মাদক বিক্রেতাদের গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে বরিশাল ডিবি পুলিশকে সাধুবাদ জানিয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই বালু খেকোরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যের মৌখিক নির্দেশনায় চলমান প্রকল্পের কাজ বন্ধ। উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএস সি)স্থাপন দ্বিতীয় পর্যায় শুরু হলে স্থানীয় সংসদ সদস্য রুহুল আমি ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সব মন্তব্য
No Comments