ডেস্ক রিপোর্ট: ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনে বিজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয়ী নেতা তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও পুনর্ব্যক্ত করেছে নয়াদিল্লি।
এর আগে ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন ওম বিড়লা। তিনি ভারতের প্রধানমন্ত্রীর একটি শুভেচ্ছা বার্তা নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে সহযোগিতা বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা ও জনগণের পারস্পরিক আদান-প্রদানসহ নানা ক্ষেত্রে বিস্তৃত। এসব খাতে চলমান উদ্যোগ আরও জোরদার করার প্রত্যাশা রয়েছে ভারতের।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে ঢাকা–নয়াদিল্লি সম্পর্ক ইতিবাচক ধারায় এগিয়ে নেওয়া উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
সব মন্তব্য
No Comments