মোংলা থেকে মোঃ নূও আলমঃ মোংলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। ৫ জুন শনিবার সংক্রমণের হার ছিলো ৭০%। এমতাবস্থায় কঠোর বিধি নিষেধ’র আওতা এবং সময় বৃদ্ধি করা হয়েছে। এতোদিন পৌর এলাকায় কার্য্যকরী থাকলেও রবিবার থেকে উপজেলা ব্যাপী এক সপ্তাহ কঠোর বিধি নিষেধ কার্য্যকরী থাকবে। করোনার চলমান কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য মাঠে নেমেছে কোস্ট গার্ড। শনিবার সকাল থেকে মোংলা পোর্ট পৌর শহর এলাকায় টহল দিয়েছে কোস্ট গার্ড। সেই সাথে মাঠে ছিলো পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক। পরিস্থিতি পর্যবেক্ষণে আছেন দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস শনিবার ৪৮ জনের মধ্যে ৩৪জন করোনা পজেটিভ শনাক্ত হয়। করোনা সংক্রমণের এই হার হচ্ছে শতকরা ৭০ ভাগ। এমতবস্থায় করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসন কঠোর বিধি নিষেধ’র আ্ওতা এবং সময় সীমা বৃদ্ধি করেছেন। উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার বলেন রবিবার থেকে এক সপ্তাহ পৌর এলাকা ছাড়্ওা সমগ্র উপজেলা ব্যাপী কঠোর বিধি নিষেধ কার্য্যকরী হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক এবং আনসার বাহিনী কঠোর বিধি নিষেধ বাস্তবায়ন করবে। অন্যদিকে শনিবার অপ্রয়োজনে যানবাহন নিয়ে শহরে প্রবেশ ও অহেতুক ঘোরা ফেরার কারণে তাদেরকে ধরে জরিমানা আদায় করেছেন নির্বাহি ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী। পৌর শহরের প্রবেশ মুখে পুলিশ ব্যারিকেড বসিয়ে যানবাহন চলাচল ও লোকসমাগম নিয়ন্ত্রন কাজ করছেন। সরেজমিন ঘুরে শহরের দেকানপাট বন্ধ থাকতে দেখা গেলেও রাস্তাঘাটে লোকজনের চলাচল ছিলো চোখে পড়ার মতো। তবে খারাপ অবস্থা দেখা গেছে শহরের কাঁচা, মাছ, মাংস ও মুদি বাজারে। সেখানে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক বিহীন গাদাগাদি চলাচল করতে দেখা গেছে। পৌর শহরের প্রধান রাস্তাঘাট প্রশাসনের নজরে থাকলেও অনেকটা নজরের বাইরে ছিলো তরিতরকারি, মাছ, মাংস ও মুদি বাজার। সুতরাং সেখান থেকে রয়ে যাচ্ছে সংক্রমণের ঝুঁকি।
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয় ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী। এই বিশেষ দিনে আমি বাংলাদেশসহ সারা বি ...
সব মন্তব্য
No Comments