রাহাদ সুমন,বরিশাল অফিস: উজিরপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে শ্রমিকদল নেতা ও তার সহযোগিদের হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
অভিযানের সময় ডিবি পুলিশের এক কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ মে) দুপুর দেড়টার দিকে বরিশাল জেলা ডিবির সাত সদস্যর একটি আভিযানিক দল উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসআই আরসেলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদক উদ্ধারের সময় উজিরপুর পৌর শ্রমিকদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আরিফ মোল্লার নেতৃত্বে তার সহযোগি শামীম মোল্লা ও মুনসুর মোল্লা, আলাউদ্দিন পুলিশের কাজে বাঁধা প্রদান করে।
পুলিশের দাবি, অভিযানের একপর্যায়ে ডিবি সদস্যদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এ সময় শ্রমিক দল নেতা আরিফ মোল্লা তার কাছে থাকা মাদকের একটি পোটলা পাশের পুকুরে ছুড়ে ফেলে দেয়। পরে ডিবির কনস্টেবল মৃনাল চন্দ্র পুকুর থেকে ওই মাদকদ্রব্য উদ্ধারের চেষ্টাকালে আরিফ তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হয়।
খবর পেয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত কনস্টেবল মৃনালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পাশাপাশি পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ওই এলাকায় মাদক উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ মোল্লার নেতৃত্বে উজিরপুরে দীর্ঘদিন থেকে মাদকের রমরমা ব্যবসা চলে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযোগ পেয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
তবে অভিযোগের ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি থানা হাজতে আটককৃত আরিফ মোল্লা।
রংপুর অফিস: রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে প ...
স্টাফ রিপোর্টার: সামান্য অফিস ক্লার্ক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি বিপুল সম্পদের মালিক বনে গেছেন ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের দোসর উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান। স্থানীয় রাজনৈতিক প্রভা ...
রংপুর অফিস: দিনাজপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিদেশে পাচারের সময় ৩৮ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৪ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪৭টি মামলা দায়ের করা হয ...
সব মন্তব্য
No Comments