উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এই স্লোগানকে সামনে রেখে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সর্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এমসিএইচ ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে রবিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস। সভায় এমসিএইচ সার্ভিসেসের উপ-পরিচালক ডাঃ তৃপ্তি বালার সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মোঃ আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান, সীমা রানী শীল, জেলা পরিবার পরিকল্পনা কার্য্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ডাঃ এম ফরিদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লায়লা পারভীন, ডাঃ নাদিরা পারভীন, ইউপি চেয়ারম্যান আঃ খালেক রাড়ী, হালিম সরদার, অমল মল্লিক, সরোয়ার হোসেন প্রমুখ। সভায় বক্তারা ইউনিয়নের প্রতিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারি সেবা নিতে আসার জন্য আহবান জানান।
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
সব মন্তব্য
No Comments