রফিকুল ইসলাম সুজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) গাজার জন্য ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনা প্রকাশ করেছে, যার লক্ষ্য যুদ্ধবিরতির প্রাথমিক পর্যায়ে দ্রুত ও সমন্বিত মানবিক সহায়তা প্রদান এবং দীর্ঘমেয়াদি পুনরুদ্ধার প্রক্রিয়া শৃুরু করা।
১৩ অক্টোবর ২০২৫ থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির আওতায় WHO-এর এই পরিকল্পনা অধিকৃত ফিলিস্তিন ভূখন্ডে চলমান স্বাস্থ্য সংকট মোকাবেলায় একটি কৌশলগত রূপরেখা প্রদান করেছে। WHO বলেছে, যুদ্ধবিরতি যুদ্ধ শুরু হলেও গাজায় মানবিক চাহিদা এখনো চরম পর্যায় রয়েছে। এই সংয়কট নিরসনে স্কাস্থ্য, পুষ্টি, জরুরি প্রাথমিক চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসহ একাধিক খাতে সহায়তা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
প্রধান লক্ষ্যসমূহের মধ্যে রয়েছে:
জরুরি স্বাস্থ্যসেবা এবং ঔষধ সরবরাহ নিশ্চিত করা
আহত ও অসুস্থদের দ্রুত চিকিৎসা সুবিধা প্রদান
শিশু ও গর্ভবতী নারীদের জন্য বিশেষ চিকিৎসা সহায়তা
মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা জোরদার করা
স্বাস্থ্যকর্মী এবং সরঞ্জামের নিরাপদ চলাচল ও কার্যক্রম সমন্বয়
WHO-এর এই পরিকল্পনা এক -জাতাসংঘ উদ্যােগের অংশ , যেখানে বহু সংস্থা গাজায় চলমান মানবিক বিপর্যয়ে সম্মিলিতভাবে কাজ করছে।
পরিকল্পনার আওতায় ৬০ দিনের মধ্যে মানবিক সহায়তা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতের জন্য স্বাস্থ্য ব্যবস্থার টকসই ভিত্তি গড়ে তোলার দিকেও নজর দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
সব মন্তব্য
No Comments