উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী ট্রাক উল্টে পুকুরে পড়ে দুই নারী নিহত হয়েছে। এছাড়াও আরো শিশুসহ আহত ১২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় ঢাকা বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ২৬ জুন বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান জানিয়েছেন।
নিহতরা হলো-মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খরিয়া গ্রামের সবুজের স্ত্রী তুফানী (৩৫) ও শরিয়তপুরের পালং থানার চরদংশা এলাকার তৌহিদুল ইসলামের স্ত্রী রাজিয়া (৩০)।
আহতরা হলেন-আমিরুল (২), আনিশা (৫), নাসিমা (৮), শারমিন (৩০) ও রাহিমা (৪৫)। এরা সবাই মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খরিয়া এলাকার বাসিন্দা। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।
গৌরনদী থানার ওসি আমিনুর রহমান জানান, একটি ট্রাকে মুন্সীগঞ্জ থেকে বেদে সম্প্রদায়ের শিশু ও নারীসহ ২০/২২ জনকে নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকা- বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় পৌছুলে বিপরীতগামী অপর একটি যানবাহনকে সাইড দিতে যায়। এ সময় নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি খাদে পড়ে উল্টে গিয়ে পাশের পুকুরে পড়ে। এতে ট্রাকে থাকা সকলেই কম বেশি আহত হয়। এরমধ্যে গুরুতর ৭ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তাদের দুই জনকে মৃত ঘোষনা করা হয়েছে।
ওসি বলেন, বর্তমানে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কের দুই প্রান্তে বিপুল সংখ্যক যানবাহন আটকে পড়েছে।
উদ্ধার কাজে সেনাবাহিনী, উজিরপুর থানা ও গৌরনদী ফায়ার সার্ভিস সহায়তা করছে।
রাহাদ সুমন, বরিশাল : বন্ধুর বিয়েতে এসে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন কুয়েত প্রবাসী সোহেল ফকির (২৪)।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ জুন) দুপুর একটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরে ...
সুজন বিপ্লব, ঝিনাইদহ: ঝিনাইদহে রাষ্ট্রীয় অনুদানের তালিকায় অস্তিত্বহীন ও নামসর্বস্ব সাংস্কৃতিক সংগঠন ঠাঁই পেয়েছে বলে অভিযোগ উঠেছে। নিষ্ক্রিয় সংগঠনগুলোকে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অনুদানের মঞ্জুরি দেওয়ায় অ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।সরকারের নির্দেশনা অনুযায়ী সোমবার (২২ জুন) ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
সব মন্তব্য
No Comments