মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে সাধারণ সভা ও কেমিস্টস্ সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৫০টি দেশে ওষুধ রপ্তানি করে। যদিও এসব ওষুদের বেশির ভাগ কাচামাল বিদেশ থেকে আমদানি করা হয়। আশা প্রত্যাশা করি সেদিন আর বেশি দূরে নয়, বাংলাদেশে ওষুধ কাচামাল তৈরি হবে এবং সেই কাচামাল থেকে দেশের সম্পূর্ণ ওষুধ তৈরি হবে। যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হবে। দেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে ওষুধ শিল্পও অনেক এগিয়ে যাবে।
মেয়র আরো বলেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সদস্যরা শুধু ব্যবসা নয়, মানুষের সেবাও করছেন। মানুষের বিপদে পাশে দাঁড়ান।
বিসিডিএস রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক আলহাজ্ব হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ শাহ্ জালাল।
সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক মোহাম্মদ আব্দুল হাই, কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম শাখার সভাপতি বাবু সমীর কান্তি সিকদার, পরিচালক কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও রংপুর শাখার সভাপতি আব্দুল কাদের, পরিচালক কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও সিলেট শাখার সভাপতি ময়নুল হক চৌধুরী, পরিচালক কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও ঢাকা মোহাম্মদপুরের ৩২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান-নুর-ইসরাম (রাষ্টন), পরিচালক কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও নওগাঁ শাখার সভাপতি আতাউর রহমান, কেন্দ্রীয় পরিচালক ও কুমিল্লা শাখার সভাপতি এনায়েত উল্লাহ্, কেন্দ্রীয় পরিচালক ও কুষ্টিয়া শাখার সভাপতি রফিকুল আলম, কেন্দ্রীয় পরিচালক ও এমআরপি বাস্তবায়ক কমিটির আহবায়ক আনোয়ার হোসেন মৃধা, কেন্দ্রীয় পরিচালক ও ঢাকা শাখার সিনিয়র সহ-সভাপতি ইকবাল লস্কর, কেন্দ্রীয় পরিচালক ও পাবনা শাখার সভাপতি এফ এম হুমায়ন কবির খোকন, সাধারণ সদস্য আব্দুল গাফ্ফার, রাজশাহী বিসিডিএস শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ আনসারুল হক খিচ্চু প্রমুখ।
পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার চাঁদকাঠী এলাকায় একটি হত্যা মামলার দুই স্বাক্ষীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁদকাঠী-কলাখালী সড়কের একটি ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ছাত্রের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুই পলাতক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। মেহেন্দিগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন। গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নির্দেশে পুলিশের একটি চৌকস টি ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার দুর্ধর্ষ ডাকাত সদস্য ও ১৫ মামলার আসামি দুলাল (২৬) ডাকাতি করতে গিয়ে পিরোজপুরের নাজিরপুরে কলারদোয়ানিয়া এলাকায় গ্রামবাসীর হাতে আটক হয়ে গণপিটুনিতে নি ...
সব মন্তব্য
No Comments