ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের নামে কোটি কোটি টাকা দুর্নীতি বন্ধ করে নদী-খালগুলো খননের দাবি জানান। পাশাপাশি হাওর অঞ্চলের গরিব খেটে খাওয়া মানুষের জন্য হাওরের ইজারা প্রথা বাতিলেরও দাবি জানান। আজ ৮ এপ্রিল সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানবববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি করেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, হাওরের কৃষক ও গরিব বর্গাচাষী একফসলী ধানের ওপর নির্ভর করেই তাদের জীবিকা নির্বাহ করে থাকে। ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা খাকলেও অনেক বাঁধের নির্মাণ কাজ শেষ হয়নি। আবার ঠিকাদাররা অনিয়ম-দুর্নীতি করে যেনতেনভাবে বাঁধ নির্মাণের ফলে দ্রুত তা ভেঙ্গে হাওরবাসীর সোনার ধান পানিতে তলিয়ে যাচ্ছে। নেতৃবৃন্দ বলেন, হাওরাঞ্চলের নদীগুলো ভরাট হয়ে যাওয়া বন্যার অন্যতম কারণ। তাই নদীগুলো দ্রুত খনন করার দাবি করা হয় সমাবেশ থেকে। নেতৃবৃন্দ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও পল্লী রেশনিং ব্যবস্থা চালুর জন্য সরকারের প্রতি জোর দাবি করেন। সভায় গ্রামীণ ক্ষেতমজুরসহ গরিব মানুষের নামে বিভিন্ন বরাদ্দ লুটপাট বন্ধেরও দাবি করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা, সম্পাদকমন্ডলীর সদস্য মোতালেব হোসেন। সমাবেশ শেষে একটি মিছিল পল্টন মোড়ে শেষ হয়।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments