২২ ক্যারেট ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
স্টাফ রিপোর্টার: বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
আজ ১৮ জুন বৃহস্পতিবার সকাল ৯টায় অনুষ্ঠিত বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর সভায় দাম সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৭০ টাকা। সেই হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরির দাম পড়ছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৫৮ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩৩ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৩২৪ টাকা। বাজুস জানিয়েছে, স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে রৌপ্যালংকারের ভ্যাটের বিষয়ে বুর শিপিইউ সিদ্ধান্ত পরে জানানো হবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই বর্ধিত বিক্রয় মূল্য কার্যকর থাকবে।
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments