সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) জামালপুর জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে দৈনিক যায়যায় দিনের জেলা প্রতিনিধি ইউসুফ আলী ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শুভ্র মেহেদী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে যথাক্রমে নিউজ২৪ টিভির তানভীর আজাদ মামুন ও ইত্তেফাকের জাহিদুর রহমান উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে যথাক্রমে দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা ও একাত্তর টিভির লিয়াকত হোসাইন লায়ন, কোষাধ্যক্ষ এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, দপ্তর সম্পাদক মাই টিভির শামীম আলম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে এখন টিভির জুয়েল রানা নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে প্রবীণ সাংবাদিক এএকে মাহমুদুল হাসান দারা, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম.এ জলিল, দৈনিক দেশকালের জেলা প্রতিনিধি মুকুল রানা, এসএ টিভি ও বাংলাদেশ বেতারের ফজলে এলাহী মাকাম, বিজনেস স্ট্যান্ডার্ড ও মানবজমিনের আনোয়ারুল ইসলাম মিলন এবং আজকের পত্রিকার ফারুক হোসেন ফিরোজ নির্বাচিত হয়েছেন।
প্রবীণ সাংবাদিক উৎপল কান্তিধর জেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
জামালপুর জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্যসচিব আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন, জামালপুর জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, এফবিসিসিআইয়ের পরিচালক রেজাউল করিম রেজনু প্রমুখ।
পিরোজপুর অফিস: প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতে ইসলামীর শোডাউনে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, গুলিস্তানের ...
শ্যামল বিশ্বাস সাতক্ষীরা আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে চাঁদার দাবি প্রত্যাখ্যান করায় এক জুয়েলারি ব্যবসায়ীর ওপর হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখি ...
নড়াইল প্রতিনিধি : গভীর রাত। চারদিকে সুনসান নীরবতা। দিনের ক্লান্তি শেষে ঘুমে আচ্ছন্ন একটি পরিবার। একই ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল দুই বোন। কিন্তু সেই শান্ত রাত মুহূর্তে রূপ নেয় বিভীষিকাময় ট্র্যাজেডিতে।রো ...
সব মন্তব্য
No Comments