ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশানে আগামী ৯ ও ১০ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী “উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬”। গুলশানের এলিট কনভেনশন হলে আয়োজিত এ সামিটের আয়োজন করছে ‘পাওয়ার অব শি’।
“She Leads, She Shines” স্লোগানে আয়োজিত এবারের অনুষ্ঠানের লক্ষ্য নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম তৈরি করা।
সামিটের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে জাদুব (Jadoube) এবং আইপিডিসি ফাইন্যান্স (IPDC Finance)। দুই দিনব্যাপী এ আয়োজনে নারী স্বাস্থ্য, মানসিক সুস্থতা, অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে একাধিক প্যানেল আলোচনা, মাস্টারক্লাস ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
দেশের বিভিন্ন অঞ্চলের নারী উদ্যোক্তা, করপোরেট প্রতিনিধি, বিনিয়োগকারী, মিডিয়া ব্যক্তিত্ব এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অংশগ্রহণে এটি একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।
এছাড়া উদ্যোক্তা হান্টের মাধ্যমে নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা রাখা হয়েছে, যা এবারের আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments