ডেস্ক রিপোর্ট: গত বছরের ১৮ জুলাই তারিখে দেশজুড়ে ইন্টারনেট শাটডাউনের এক বছর পূর্তিতে এবং ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের অংশ হিসেবে আজ শুক্রবার থেকে ৫ দিন মেয়াদে দেশের সকল মোবাইল গ্রাহক বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের সকল মোবাইল ফোন অপারেটরদের প্রতি এই প্রস্তাব রাখে। মোবাইল অপারেটররা স্বতঃস্ফূর্তভাবে এ উদ্যোগে সাড়া দিয়ে নিজ নিজ গ্রাহকদের ৫ দিন মেয়াদে ১ জিবি করে ফ্রি ইন্টারনেট দিচ্ছে। বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, অপারেটররা গ্রাহকদের এসএমএস পাঠিয়ে এ বিষয়ে আগেই অবহিত করেছে।
আজ ১৮ জুলাই থেকে পরবর্তী ৫ দিনের মধ্যে গ্রাহকরা তাদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করে ১ জিবি ফ্রি ডেটা অ্যাক্টিভেট করতে পারবেন। মোবাইল অপারেটর ডায়াল কোড গ্রামীণফোন *121*1807#, বাংলালিংক *121*1807#, রবি / এয়ারটেল *4*1807# এবং টেলিটক *111*1807#
উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ জুলাই রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সরকার প্রথমে মোবাইল এবং পরদিন ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। ফলে ১৮ জুলাই দেশের সব ধরনের ইন্টারনেট সেবা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই ঘটনার বার্ষিকীতে স্মারক হিসেবে এবার সাধারণ গ্রাহকদের জন্য বিনামূল্যে ইন্টারনেট ডেটা প্রদান করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা বিশেষ কর ...
চট্টগ্রাম অফিস: নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলা ...
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল ...
সব মন্তব্য
No Comments