স্টাফ রিপোর্টার: দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধ করা, সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে ১ শতাংশ ভোটারের সমর্থনের বিধান বাদ দেওয়া, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও বেতন বন্ধ করার প্রস্তাব দিয়েছেন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও আইজীবীরা। শনিবার(২৮ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও আইনজীবীদের একটি দল মতবিনিময় করেন। সেখানে এসব প্রস্তাবনা তুলে ধরেন।
মতবিনিময় সভায় আইনজীবী এম সরোয়ার হোসেনের নেতৃত্বে অংশ নেন নুরুল হুদা চৗধুরী, এ এস খালেকুজ্জামান, মেজর (অব:) মো. ইমরান, মেজর (অব:) মো. আতিকুর রহমান, আইনজীবী আজমল হোসেন, মেজর (অব:) আহমদ কবির বশি^াস, মেজর (অব:) হারুন অর রশিদ, মেজর (অব:) শরিফ আহমেদ, মেজর (অব:) নিয়াজ আহমেদ জাবের, আইনজীবী মজিবুর রহমান, মেজর (অব:) আমান আহমেদ আনসারী, মেজর (অব:) মাে. জিয়াউল আহসান, মজের (অব:) মিজানুর রহমান প্রমুখ।
উপস্থিত ছিলেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কমিশনের সদস্য জেসমিন টুলী, আব্দুল আলীম, নাদিয়া নিভিন ও সাদিক আল আরমান।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-ইইউ সম্পর্ক, সংসদীয় গণতন্ত্র ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপঢাকা, ০২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে আজ জাতীয় সংসদ ভবনে তাঁর কার্ ...
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় "মুরাসু" উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বর্তমানে এটি এ ...
স্টাফ রিপোর্টার: দেশে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সদ্যবিদায়ী অক্টোবর মাসে ধর্ষণ, হত্যা, রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা, যৌন নিপীড়ন ও অপহরণসহ বিভিন্ন ধরনের নির্যাতন ...
স্টাফ রিপোর্টার: উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে আছে। প্রতি ...
সব মন্তব্য
No Comments