২১ জুলাই ঈদুল আযহা

প্রকাশ : 11 Jul 2021
No Image

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের আকাশে আজ ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামী ২১ জুলাই সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদ্‌যাপিত হবে।

আজ বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নূরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোঃ ছাইফুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনূর মিয়া, বাংলাদেশ ওয়াকফ্ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মুহঃ আছাদুর রহমান, ঢাকা জেলার এডিসি মোঃ ইলিয়াস মেহেদী, মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মোঃ আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

;