উজিরপুরে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউঁর মন্দিরের শুভ উদ্বোধন

প্রকাশ : 02 Feb 2022
No Image

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ভবতরণ সেবা সংঘের শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউঁর মন্দির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় উপজেলা ভবতরণ সেবা সংঘের উদ্যোগে মন্দিরটি উদ্বোধন করা হয়েছে। শত শত ভক্তবৃন্দ পূজা আর্চনায় স্বাস্থ্যবিধি মেনে অংশ গ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুখেন্দু শেখর বৈদ্য, কেন্দ্রীয় ভবতরণ সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীমৎ নন্দদুলাল গোস্বামী, উপজেলা ভবতরণ সেবা সংঘের সভাপতি শ্রী কৃষ্ণ দেবনাথ, সাধারণ সম্পাদক আশোক কুমার হাওলাদার প্রমুখ।

সম্পর্কিত খবর

;