স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় রাজধানীর হেয়ার রোডের একটি সরকারি বাসভবনে অবস্থান করেছিলেন বিশিষ্ট আইনজ্ঞ আসিফ নজরুল। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় তিনি ওই সরকারি বাসভবন ছাড়ছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বাসা ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি উল্লেখ করেন, দায়িত্ব পালনকালে বাসাটির সঙ্গে এক ধরনের আবেগ ও মায়া তৈরি হয়েছিল।
তার ভাষ্য অনুযায়ী, দায়িত্বের সময়টুকু স্মরণীয় হয়ে থাকবে এবং সরকারি বাসভবনটি তার কাছে বিশেষ অর্থ বহন করবে। তবে দায়িত্বের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারি নিয়ম মেনেই বাসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিশেষ প্রতিনিধি: দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ ...
স্টাফ রিপাের্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩১০ মহিলা আসন-১২৩ সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও জোটের মনোনীত একমাত্র প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ...
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) সকালে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্র ...
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার ...
সব মন্তব্য
No Comments