পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ কর্তৃক হামলার প্রতিবাদ জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের মূল ফটক অবরোধ করে এ ঘোষণা দেন তারা। এসময় হল প্রশাসনের কাছে আরও পাঁচ দফা দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের সকল হলে স্থায়ীভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সিন্ডিকেট থেকে আজকেই তা পাস করাতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।
হল ত্যাগের নির্দেশনা আজ দুপুর দুইটার মধ্যে নিষিদ্ধ করতে হবে। মেস মালিকদের চিঠি দিয়ে দ্রুত সময়ে মেস খোলার নির্দেশ দিতে হবে।
আজকেই মিডিয়ার উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে নিরস্ত্র করতে হবে। শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে দ্রুত সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।
চলমান কোটা আন্দোলনকারীদের ওপর যেন কোনো মামলা না হয় তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। প্রতিটি হলে নিয়মিতভাবে সিট বণ্টনের দায়িত্ব হল প্রশাসনকে নিতে হবে।
যে সকল হলে অস্ত্র পাওয়া গেছে সেসকল হল প্রভোস্টদের দ্রুত সময়ে পদত্যাগ করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাহিম রেজা বলেন, আমরা আমাদের কিছু যৌক্তিক দাবি নিয়ে প্রশাসন ভবন অবরোধ করেছি। আমরা প্রত্যেকটি হল প্রশাসনের কাছে ৫ দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছি। আমাদের দাবি যথাযথভাবে মূল্যায়ন না করা হলে আমরা প্রশাসন ভবন ত্যাগ করবো না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেই আমরা এখান থেকে সরবো,এর আগে নয়।
এদিকে শিক্ষার্থীদের এমন দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।
এ সময় তিনি বলেন,দেশে চলমান পরিস্থিতিতে ছাত্ররা হল প্রশাসনের কাছে কিছু দাবি জানিয়েছে। হলের ভেতরে ছাত্র রাজনীতি বন্ধ করে হল থেকে সিট বাণিজ্য এবং হলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষার্থীরা হল প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে।তাদের এ দাবি যৌক্তিক মনে করে হল প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়কের উপস্থিতিতে আমার হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছি। কোনো শিক্ষার্থী চাইলে হলের বাহিরে রাজনীতি করবে কিন্তু হলে করতে পারবে না।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments