রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মো. হান্নান ভান্ডারী শুক্রবার রাত ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট জনিত রোগে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না....রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও তিন পুত্রসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১০টায় বানারীপাড়া ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে উপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার ডা.অন্তরা হালদার,ওসি মো. মাইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে তাঁর মৃত্যুতে বানারীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,প্রেসক্লাব,বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে চোর সন্দেহে গণপিটুনির শিকার বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চি ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
সব মন্তব্য
No Comments