উজিরপুর প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী টোল প্লাজায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫জন গুরুতর আহত হয়েছে। এ সময় সুগন্ধা পরিবহনের চাপায় একটি মাহেন্দ্র দুমড়ে মুচড়ে যায়। ১০ মার্চ বেলা দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১১-০৯৪১ নম্বরের সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ছেড়ে এসে ইচলাদী টোল প্লাজায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বরিশালের উদ্দেশ্যে যাওয়া একটি মাহেন্দ্র বরিশাল মেট্রো-খ-১১-০১৫২ গাড়িটিকে পিছন দিক থেকে চাপা দেয়। এ সময় মাহেন্দ্র গাড়িতে থাকা ড্রাইভারসহ ৬জন যাত্রীর ৫জনই গুরুতর আহত হয়। আহতদের মধ্যে মাহেন্দ্রর ড্রাইভার বাবুগঞ্জের দক্ষিণ রাকুদিয়া গ্রামের হুমায়ুন হাওলাদার(৪০), দক্ষিণ বড়াকোঠা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষা আনোয়ার হোসেন (৫৫), স্বরূপকাঠী নেছারাবাদের শহিদুল ইসলাম সুজন(৩৫), মাদার্শী গ্রামের ঝুমুর আক্তার(২৫), রাখালতলা গ্রামের হালিমন বেগম(৩০)। গুরুতর আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিক ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, মডেল থানা অফিসার ইনচার্জ আলী আর্শাদ। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ বেল্লাল আহমেদ জানান, দুর্ঘটনার পরে পরিবহনের ড্রাইভার, হেলপার পালিয়ে যায়। গাড়িটিকে আটক করা হয়েছে। আহতদের মধ্যে কেউ অভিযোগ দিলে মামলা নেয়া হবে।
স্টাফ রিপোর্টার: আজ ১ আগস্ট থেকে দেশের সব ধরনের গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন ...
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
সব মন্তব্য
No Comments