খুলনা অফিস: বাংলাদেশের কমিউিনিস্ট পার্টি সিপিবি’র বাগেরহাট জেলা কমিটির দশম সম্মেলনে এ্যাড. তুষার কান্তি বসু সভাপতি এবং ফররুখ হাসান জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৩০ জানুয়ারি রবিবার বাগেরহাট এ. সি. লাহা মিলনায়তনে পার্টির কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতিক্রমে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।
রবিবার বিকেলে সিপিবি বাগেরহাট জেলা সম্মেলনের কাউন্সিলে নেতৃত্ব নির্বাচন অধিবেশনে সভাপতিত্ব করেন কমরেড মো. নূর আলম শেখ। অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সিপিবি’র কেন্দ্রিয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় কমিটির সদস্য ডা. মনোজ দাস ও এস এ রশিদ। ১৩ সদস্য কমিটির এই মুহুর্তে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন কাজী সোহরাব হোসেন, মৃন্ময় মন্ডল, মো. নূর আলম শেখ, খান সেকেন্দার আলী, অসীম কুমার মল্লিক, কাজী মনিরুজ্জামান, অবনী হালদার, আব্দুর রশিদ ও বেলাল হোসাইন বিদ্যা। বাকী দুইজন সদস্যকে জেলা কমিটির পরবর্তী সভায় কো-অপ্ট করা হবে। সন্ধ্যায় সিপিবি’র দশম জেলা সম্মেলন আন্তর্জাতিক সঙ্গীতের মাধ্যমে শেষ হয়। এর আগে ২৯ জানুয়ারি রবিবার সকাল ১১টায় এ. সি. লাহা মিলনায়তন চত্বরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন সিপিবি’র কেন্দ্রিয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments