অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পুরাতন কালীবাড়ী এলাকার ২ নম্বর উত্তর কালীবাড়ী মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণালংকার, রূপার সামগ্রীসহ বিভিন্ন ধর্মীয় উপকরণ নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে পূজা দিতে এসে মন্দিরের সেবায়েত দেবী প্রসাদ চক্রবর্তী (পানু) বিষয়টি দেখতে পান। পরে মন্দিরের সেবায়েত ও পরিচালনা কমিটির সভাপতি কুশল চক্রবর্তী এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন।
মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিত্যপূজা শেষে মন্দির এবং কেচি গেটে তালা দিয়ে বাড়ি চলে যান সেবায়েত। পরদিন ভোর সাড়ে ৫টার দিকে মন্দিরে ফিরে তিনি দেখতে পান, মূল ফটকসহ ভেতরের কয়েকটি তালা কাটা অবস্থায় রয়েছে।
মন্দিরের ভেতরে গিয়ে দেখা যায়, কষ্টিপাথরের মূল কালীমূর্তিটি নেই। মূর্তির সঙ্গে থাকা আনুমানিক ৭ থেকে ৮ ভরি স্বর্ণালংকারও চুরি হয়েছে। এ ছাড়া পিতলের তৈরি বিষ্ণু, রাধাকৃষ্ণ ও মনসা মূর্তি এবং মহাদেবের শিবলিঙ্গের সঙ্গে থাকা প্রায় ৮ থেকে ১০ ভরি ওজনের রূপার সাপও নিয়ে গেছে চোরেরা।
পরে মন্দিরের আশপাশে তল্লাশি চালিয়ে পাশের একটি পরিত্যক্ত ভবন থেকে কালীমূর্তির পায়ের পাতার অংশ ও মহাদেবের একটি ভাঙা অংশ উদ্ধার করা হয়। তবে চুরি যাওয়া স্বর্ণালংকার, রূপার সামগ্রী ও অন্যান্য মূর্তির কোনো সন্ধান পাওয়া যায়নি। মন্দির কর্তৃপক্ষের ধারণা, শনিবার রাত সাড়ে ১০টা থেকে রোববার ভোর সাড়ে ৫টার মধ্যবর্তী সময়ে চুরির ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মন্দিরে চুরির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মন্দির কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং চুরি যাওয়া মূর্তি ও মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments