উজিরপুর(বরিশাল)প্রতিনিধি: উজিরপুরের ধামুরায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানঘর দখলের প্রতিবাদে সংখ্যালঘু পরিবার সংবাদ সম্মেলন করেছে। ৯ মার্চ বিকেল ৪টায় শোলক ইউনিয়নের ধামুরা বন্দরের দখলকৃত দোকানের সামনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত কালাচাঁদ সেনের ছেলে গোপাল চন্দ্র সেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ধামুরা বন্দরের পশ্চিম পার্শ্বে ৩৮৮ নং খতিয়ানের ২৭৮১ নং দাগের ৪.৩৮ শতাংশ জমির উপরে ৩জন মালিকানায় সমপরিমানে ভাগ করে দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ ভোগ দখলে আছেন। তিনি আরো উল্লেখ করেন, জমির প্রকৃত মালিক আঃ মন্নান হাওলাদারের ওয়ারিশগণের কাছ থেকে একই এলাকার জাকির হোসেন দীর্ঘ ১৫ বছর পূর্বে ক্রয় করে ভোগ দখল করে আসছে। ওই দখলকৃত দোকানঘরটি ১ বছর পূর্বে গোপাল চন্দ্র সেন ক্রয় করে হাডওয়ারের গোডাউন পরিচালনা করে আসছেন। উক্ত জমিতে একই এলাকার মৃত আঃ রব হাওলাদারের স্ত্রী প্রভাবশালী রাশিদা বেগম তাদের ওয়ারিশ দাবী করে জমি দখলের পায়তারা চালালে গোপাল চন্দ্র সেন গত ১ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে দেওয়ানী মোকদ্দমা দায়ের করেন। আদালতের নির্দেশে উজিরপুর থানা পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষার্থে উভয় পক্ষকে স্ব স্ব অবস্থানে থাকার জন্য নোটিশ প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাশিদা গংরা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৭ মার্চ ভোর রাতে ওই দোকানে ঢুকে রাশিদা বেগম ও তার ছেলে উজ্জল হাওলাদার, খোকন হাওলাদারসহ অজ্ঞাত ৪/৫ জন মিলে মালামাল লুট করে নিয়ে যায় এবং দোকানের অর্ধেকে পার্টিশন করে দখলের চেষ্টা চালায়। এদিকে গোপাল চন্দ্র সেন ভূমিদস্যুদের কবল থেকে তার ভোগ দখলীয় দোকানঘর দখলমুক্ত রাখার দাবীতে সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ধামুরা বাজার কমিটির সম্পাদক মোঃ মুরাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এনায়েত হোসেন শরীফ, নান্টু মিয়া, শোলক ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সুনিল চন্দ্র কুন্ডু, যুবলীগ নেতা আলাল দেওয়ান, ব্যবসায়ী মালেক, গোপাল ঘোষ, সুভাষ বণিক, শ্যামল শীল, মনির হোসেন বিশ্বাস, বিপুল সাহাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মা, স্ত্রী, সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্য।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ দুটোই গত বছরের তুলনায় কমেছে।শনিবার বেলা ১১টায় ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় অসহায় ও অসচ্ছল ১১ পরিবারের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।মানবপ্রেমী প্রফেসর শফিকুর রহমানের অর্থায়নে ও ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের উদ্যো ...
সব মন্তব্য
No Comments