ডেস্ক রিপোর্ট: দেশজুড়ে ফুটবল উন্মাদনার এই সময়ে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি নিয়ে এসেছে আকর্ষণীয় ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন। ফুটবলপ্রেমীদের উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলতে, আকর্ষণীয় পুরস্কার ও এক্সক্লুসিভ গিফট জেতার সুযোগ করে দিতেই ব্র্যান্ডটি এই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে।
এই ক্যাম্পেইনের অংশ হিসেবে ফুটবলপ্রেমীরা রিয়েলমির দেওয়া লিংক থেকে অফিসিয়াল টিম ফ্রেম ব্যবহার করে তাদের ফেসবুক প্রোফাইল পিকচার আপডেট করতে পারবেন ও পছন্দের দলের প্রতি সমর্থন জানাতে পারবেন। এই আয়োজনে অংশ নেওয়া ফুটবলপ্রেমীদের মধ্য থেকে একজন ভাগ্যবান বিজয়ীর জন্য থাকছে ব্র্যান্ড নিউ রিয়েলমি সি১০০আই স্মার্টফোন জিতে নেওয়ার দারুণ সুযোগ।
আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে এই ক্যাম্পেইনের আওতায় রিয়েলমি সি৮৫ সিরিজের যেকোনো ডিভাইস কিনলে ক্রেতাদের জন্য থাকছে একটি লিমিটেড-এডিশন ফ্যান জার্সি। এছাড়া, যারা রিয়েলমি সি১০০আই স্মার্টফোনটি কিনবেন, তারা উপহার হিসেবে একটি এক্সক্লুসিভ রিয়েলমি ফুটবল ক্যাপ পাবেন।
পাশাপাশি, রিয়েলমি পুরো টুর্নামেন্ট জুড়ে ‘প্রেডিক্ট অ্যান্ড উইন’ কনটেস্টের আয়োজন করেছে। ফুটবলপ্রেমীরা ম্যাচ শুরু হওয়ার আগেই ফলাফল অনুমান করে তাদের ফুটবল সম্পর্কিত জানাশোনা পরখের পাশাপাশি, এক্সক্লুসিভ পুরস্কার জিতে নিতে পারবেন। ফুটবল মৌসুম শেষে সঠিক অনুমান করা তিনজন ভাগ্যবান প্রতিযোগীকে বিশেষ উপহার দেওয়া হবে।
ফুটবল মানেই আবেগ, উদ্দীপনা ও সবাই মিলে একসাথে উল্লাসে মেতে ওঠা। রিয়েলমি এই ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্বকাপের মহোৎসবকে ক্রেতাদের কাছে আরও আনন্দদায়ক ও স্মরণীয় করে তুলতে চায়; যেন তারা প্রিয় দলকে সমর্থন জানানোর পাশাপাশি, আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পান। তাই স্টক ফুরিয়ে যাওয়ার আগেই, আপনার ম্যাচ দেখার পার্টনারকে সাথে নিয়ে নিকটস্থ রিয়েলমি স্টোর থেকে নির্বাচিত স্মার্টফোন কিনে লিমিটেড-এডিশন ফ্যান জার্সি ও এক্সক্লুসিভ ক্যাপ এখনই সংগ্রহ করুন।
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ ...
স্টাফ রিপোর্টার: জরুরি নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে www.bb.org.bd ঠিকানায় প্রবেশ করতে গেলে রক্ষণাব ...
স্টাফ রিপোর্টার: ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী ও বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার গ্রেপ্তারের বিষয়ে বিবৃতি দিয়েছে বাজুস।সংগঠনের প্রেসিডেন্ট এন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। বুধবার ২২ অক্টোবর, ২০২৬ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এ সিদ ...
সব মন্তব্য
No Comments