আবুল বাশার মিরাজ, বাকৃবি থেকে: আগামীকাল ঈদ। কিন্তু আর্থিক অচ্ছলতার কারণে কিছু মানুষের কাছে ঈদের খুশি বলতে কিছু থাকে না। এবার এরকম প্রায় ৭ শতাধিক মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকাস্থ শ্যামপুর কদমতলী সোস্যাল ওয়েলফেয়ার ক্লাব। ঈদুলফিতর উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচীর আওয়াতায় শ্যামপুর, কদমতলীর বিভিন্ন ওয়ার্ডের প্রায় ৬ শতাধিক দুস্থ, অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। তারা বাকচর স্কুল, ঋষি পাড়া, শ্যামপুর হাইস্কুল, শ্যামপুর থানা, অফিসার করিম রোডসহ বিভিন্ন স্থানে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন৷
খাদ্য সামগ্রী বিতরণের সময় শ্যামপুর কদমতলী সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি ড.মো: আওলাদ হোসেন, কদমতলী থানা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নাছিম মিয়া, সংগঠনটির সাধারন সম্পাদক এবং কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য শহীদ মাহমুদ হেমীর উপস্থিত ছিলেন। অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী যুবলীগের সহসভাপতি সৈয়দ আহমেদ, সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক ও থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ ওয়ার্ড যুবলীগের সভাপতি দবিরুল ইসলাম দবির সহ থানা , ওয়ার্ড আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
জানতে চাইলে শ্যামপুর কদমতলী সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের সাধারণ সস্পাদক শহীদ মাহমুদ হেমীর বলেন, খুবই ভালো লাগছে, ঈদের আগে দুস্থ, অসহায়-গরীব পরিবারের মাঝে খাদ্যসমাগ্রী বিতরণ করতে পেরে। আমাদের দেওয়া সামান্য ঈদসামগ্রী পেয়ে তারা যে খুশি হয়েছেন সেটাই ছিল আমাদের বড় প্রাপ্তি। আমাদের এ কাজটি এগিয়ে নিতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি।
এমন আয়োজন সম্পর্কে জানতে চাইলে শ্যামপুর কদমতলী সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি কৃষিবিদ ড. আওলাদ হোসেন বলেন, ঈদ মানে সবার মাঝে আনন্দ ভাগাভাগি করা। সমাজের কিছু মানুষ আছে যারা এ সুযোগটুকু পান না৷ তাই তাদের মুখে সামান্য হাসি ফোটাতে সম্মিলত প্রয়াসে আমাদের এই উদ্যোগ। আমরা চেয়েছি আমাদের জায়গা থেকে সর্বসাধারণের সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতেও আমরা আরো বেশি সংখ্যক অসহায়দের মুখে হাসি ফোটাতে পারি।
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
সব মন্তব্য
No Comments