২৬ ডিসেম্বর থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা শুরু

প্রকাশ : 24 Dec 2022
No Image

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৪ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি।ফলে আগামীকাল ২৫ ডিসেম্বর রবিবার পবিত্র জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে।আগামী ২৬ ডিসেম্বর সোমবার থেকে পবিত্র জমাদিউস সানিমাস গণনা শুরু হবে।

আজ বায়তুল মুকাররম সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এসিদ্ধান্ত গৃহীত হয়।এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্তসচিব) মোঃ মুনিম হাসান ।

সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি, ৯ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ, ২৪ ডিসেম্বর ২০২২খ্রি. শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।

     সভায় প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ নজরুল ইসলাম, মন্ত্রি পরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আশরাফুল আলম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ আছাদুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক মোঃ হেলাল কবির, সহকারী-ওয়াকফ প্রশাসক মোঃ শাহরিয়ার হক, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূরঅনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

;