ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা থেকে প্রকাশিত বহুল প্রচারিত সাপ্তাহিক 'চেতনায় কুষ্টিয়া' পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় ভেড়ামারা মধ্যবাজার পত্রিকা কার্যালয়ের সামনে আলোচনা সভার ও কেক কেটে পত্রিকার ১৩তম জন্মদিন উদযাপন করা হয়।
পত্রিকার প্রতিষ্ঠাতা ও সাবেক সম্পাদক ও প্রকাশক এবং ভেড়ামারা সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কর্মকর্তা (ভুমি) আনোয়ার হোসেন,
ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান, ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হিসনা বানী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরিফুজ্জামান লিপটন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, চেতনায় কুষ্টিয়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জান্নাত আরা জলি বিশ্বাস।
অনুষ্ঠান পরিচালনা করেন, চেতনায় কুষ্টিয়া পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল আলিম। এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, সামাজিক, সাংস্কৃতিক ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাছাড়াও অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান সাফল্য মন্ডিত করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই বালু খেকোরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যের মৌখিক নির্দেশনায় চলমান প্রকল্পের কাজ বন্ধ। উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএস সি)স্থাপন দ্বিতীয় পর্যায় শুরু হলে স্থানীয় সংসদ সদস্য রুহুল আমি ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সব মন্তব্য
No Comments