১৭ জুন ঈদুল আজহা

প্রকাশ : 07 Jun 2024
১৭ জুন ঈদুল আজহা

স্টাফ রিপোটার: বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে আজ। ফলে আগামীকাল ( ৮ জুন ) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ১৭ জুন সোমবার ঈদুল আজহা পালিত হবে।
শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকারম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানাগেছে, সকল জেলা প্রশাসক, ইসলামী ফাউন্ডেশন, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূরঅনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্যে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেকার সংবাদ পাওয়া গেছে। আগামীকাল ২৫ জৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জুন শনিবার থেকে ১৪৪৫ সনের জিলহজ মাস গণনা শুরু হবে। ফলে আগামী ১৭ জুন সোমবার ঈদুল আজহা উদযাপিত হবে।
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার ,ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলম, ওয়াকফ প্রশাসক মোঃ গোলাম কবীর প্রমুখ।

সম্পর্কিত খবর

;