ডেস্ক রিপোর্ট: ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া ই–মেইল ঠিকানা অনেক সময় নিয়মিত ব্যবহার করা হয়ে ওঠে না। এ জন্য অনেকেই ফেসবুক অ্যাকাউন্টে থাকা ই–মেইল ঠিকানা পরিবর্তন করতে চান। চাইলেই ফেসবুক অ্যাকাউন্টে থাকা পুরোনো ই–মেইল ঠিকানা পরিবর্তন করা যায়।
ফেসবুক অ্যাকাউন্টে থাকা পুরোনো ই–মেইল ঠিকানা পরিবর্তনের জন্য প্রথমেই ফেসবুকে প্রবেশ করে ডান পাশের ওপরে থাকা প্রোফাইলে ক্লিক করতে হবে। এবার Settings & privacy অপশনে ক্লিক করে Settings নির্বাচন করলে General account settings অপশন দেখা যাবে।
contact অপশনে ক্লিক করে বর্তমানে ফেসবুকে ব্যবহৃত ই–মেইল ঠিকানা দেখা যাবে। ঠিকানাটি পরিবর্তনের জন্য Edit–এ ক্লিক করলেই Add another email or mobile number অপশন দেখা যাবে। অপশনটিতে ক্লিক করে নতুন ই–মেইল ঠিকানা লিখে Add চাপতে হবে। এবার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখলেই আপনার দেওয়া নতুন ই–মেইল ঠিকানায় লিংকযুক্ত ই–মেইল পাঠাবে ফেসবুক। লিংকটিতে ক্লিক করলেই আপনার নতুন ই–মেইল ঠিকানা ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে।
-প্রথমআলো
ডেস্ক রিপোর্ট: আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। ‘অনার ওয়ার্ল্ড কাপ ফেস্ট ২০২৬’ শীর্ষক এ ক্যাম্পেইনের আওত ...
স্টাফ রিপোর্টার: দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা করেছে, যা আগামী ২৩ জুন থেকে শুরু হয়ে ২৭ জুন পর্যন ...
বরিশাল অফিস: বরগুনার পাথরঘাটা উপকূলে মাছ ধরার সময় জেলেদের জালে একটি রহস্যময় যান্ত্রিক বস্তু উঠে এসেছে, যা দেখতে অনেকটা পানির নিচে চলাচলকারী স্বয়ংক্রিয় যানের মতো। লাল ও হলুদ রঙের প্রায় আট ফুট দীর্ঘ যন্ ...
স্টাফ রিপোর্টার: আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানম। এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও ...
সব মন্তব্য
No Comments