রাজশাহী অফিস: নগরীর আলুপট্টিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আদিবাসী দুই কৃষক আত্মহত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে এনজিও অ্যসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ (এডাব) এর উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ আয়োজন করা হয়।
রাজশাহী জেলা (এডাব) এর আহবায়ক জালাল উদ্দিনের সভাপিত্বে ও এডাব রাজশাহী সদস্য সচিব আবুল বাসার পল্টুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন এডাব কেন্দ্রিয় কমিটির কার্যনির্বাহী সদস্য আর কে দত্ত রুপম, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, রুলফাউ এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, আসুস এর নির্বাহী পরিচালক রাজকুমার সাও, খেলাঘর রাজশাহী জেলার সভাপতি ডা. এফএমএ জাহিদ, সনাক সদস্য এভারেস্ট হেমব্রম, নিস্কিৃতি নির্বাহী পরিচালক এসকেএল লালন, পরিবর্তন নির্বাহী পরিচালক রাশেদ রিপন, সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান, এডাব এর বিভাগীয় সমন্বয়কারী জুয়েল সহ অনান্য সদস্যবৃন্দ।
এই সময় বক্তরা বলেন, বরেন্দ্র অঞ্চলে পানি ব্যবস্থাপনায় ও কৃষি জমি ব্যবহারে সুশাসন প্রতিষ্ঠা, পানির জন্য দুই আদিবাসী কৃষকের আত্মহত্যায় প্ররোচনাকারি পাম্পের ড্রাইভার সাখাওয়াতসহ জড়িতদের শাস্তির দাবি জানানো হয়,বক্তরা আরো বলেন সাম্প্রতিক সময়ে বিএমডিএ কতৃপক্ষ পুরোপুরি পানি ব্যবসায় নেমে পড়েছে। তারা কৃষকদের জন্য এক নিয়ম এবং কর্পোরেট কোম্পানির জন্য আর এক নিয়ম চালু করেছে। এই এলাকায় প্রান- সেজানসহ বিভিন্ন কারখানায় এবং চালের কলে ব্যপকভাবে পানি উত্তোলন করা হচ্ছে। সে দিকে কতৃপক্ষের নজর নেই। তারা কৃষকের সেচের পানিতে কড়াকড়ি করছে। বরেন্দ্র এলাকায় ব্যপকভাবে সাব মার্সিবল পাম্প বসানো হচ্ছে। এটি এই অঞ্চলের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments