তানভীর রিফাত, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি) সহকারী প্রক্টর হিসেবে পাঁচজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী দুই বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।
দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা হলেন, সরকার ও রাজনীতির বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইখতিয়ার উদ্দিন ভূইয়া, মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক তাসলিম জাহান মৌ, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী গোলাম মুর্তজা, পাবলিক হেলথ ও ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান এবং গনিত বিভাগের প্রভাষক শহিদুল ইসলাম।
নতুন দায়িত্ব প্রাপ্তির বিষয়ে সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইখতিয়ার উদ্দিন ভূইয়া বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরিতে আমরা কাজ করে যাবো। এক্ষেত্রে সকলের সহযোগিতা কাম্য"।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments