ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর ব্যবসায়ি শরীফ খাঁ (৫০) হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদন্ড ও একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজের আদালতের বিচারক শারমিন নিগার এই রায় প্রদান করেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা হলেন আখাউড়া উপজেলার চানপুর উত্তর পাড়া গ্রামের জাকির খাঁ (৪০), মাহবুব খাঁ (৩০), গাজী খাঁ (৬৫)। অপর আসামী আমানত খাঁকে (৬৫) যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। পাঁচজন আসামির মধ্যে আসামি আমির খাঁ মারা গেছে। মৃত্যদন্ড প্রাপ্ত তিন আসামি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬আগস্ট আসামিরা সীমানা বিরোধের জের ধরে শরীফ খাঁকে আখাউড়া চানপুর উত্তর পাড়া বিবাদীদের বসত বাড়ির পূর্ব পাশে বৃটিশ পাকা রাস্তার উপরে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় শরীফ খাঁর স্ত্রী মাজেদা বেগম পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ যুক্তি তর্ক শেষে আদলাত গতকাল এই রায় ঘোষনা করেন। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা থাকলেও করেন ভারপ্রাপ্ত পিপি আজাদ রকিব আহমেদ তুরান।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments