রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। মঙ্গল দুপুর ১ টায় ধর্মপাশা উপজেলা পরিষদ হল রুমে ল্যাপটপ বিতরণ করা হয়। ল্যাপটপ বিতরণ করেন সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন । এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, সহকারী কমিশনার (ভূমি) মো: অলিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ওসি মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এটিএম নাজিম উদ্দিন সহ সরকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আলোচনা সভায় অনুষ্টিত হয়। প্রধান অতিথি, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, তাই শিক্ষাকে গুরত্ব দিতে হবে। তিনি আরও বলেন, ৫২ বছর আগে ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ৭ মার্চ ঐতিহাসিক ভাষণে, সেই ডাকে সাড়া দিয়ে এক মহাজাগরণ শামিল হয়ে ইতিহাসে বাঙ্গালীর শ্রেষ্ট সময় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ছিল, তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীনতার মজান স্বাপতি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। সেই সাথে শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু পরিবার ও বীর শহীদদের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ দুটোই গত বছরের তুলনায় কমেছে।শনিবার বেলা ১১টায় ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় অসহায় ও অসচ্ছল ১১ পরিবারের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।মানবপ্রেমী প্রফেসর শফিকুর রহমানের অর্থায়নে ও ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের উদ্যো ...
সব মন্তব্য
No Comments