স্টাফ রিপোর্টার: গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না-এ মর্মে রুল জারি করেছেন বাংলাদেশ হাইকোর্ট বিভাগ।
মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীন-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত এ রুল জারি করেন। রুলে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, কেন উক্ত অধ্যাদেশ ও আদেশকে আইনগত ক্ষমতার বাইরে ও সংবিধানবিরোধী ঘোষণা করা হবে না।
আবেদনে বলা হয়, সংশ্লিষ্ট অধ্যাদেশ ও বাস্তবায়ন আদেশ জারির ক্ষেত্রে সংবিধানে নির্ধারিত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ফলে তা আইনসম্মত হয়নি বলে দাবি করা হয়।
রাষ্ট্রপক্ষ প্রাথমিক শুনানিতে রুল জারির বিরোধিতা করলেও আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টি অধিকতর বিবেচনার জন্য রুল জারি করেন।
এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ পরে নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
বিশেষ প্রতিনিধি: দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ ...
স্টাফ রিপাের্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩১০ মহিলা আসন-১২৩ সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও জোটের মনোনীত একমাত্র প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ...
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) সকালে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্র ...
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার ...
সব মন্তব্য
No Comments