আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হয়েছে । বুধবার পার্লামেন্টের স্পিকার এই ঘোষণা দেন। খবর এএফপি’র।
হাজার হাজার বিক্ষোভকারী উভয়ের পদত্যাগ দাবি করলেও স্পিকার মাহিন্দ যাপা এ্যাবেওয়ারদানা এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট রাজাপাকশে আমাকে জানিয়েছেন, দেশে অনুপস্থিত থাকায় তিনি সংবিধান মোতাবেক প্রধানমন্ত্রীকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন।’ তার এই বক্তব্য টেলিভিশনে সম্প্রচার করা হয়। এর আগের খবর হচ্ছে, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে মালদ্বীপে পালিয়ে গেছেন এবং এর কয়েক ঘন্টা পর সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয়।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
সব মন্তব্য
No Comments