রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর নামকস্থানে সড়ক দুর্ঘটনায় উসা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে।
নিহত উসা উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগোর ঝাড়বাড়ি গ্রামের ইমরান আলীর এক মাত্র মেয়ে।
স্থানীয় সুত্রে জানাযায়, বৃহস্পতিবার (২২)আগস্ট দুপুরে উসা তার বাবার সাথে ফুপুর বাসা থেকে নিজ গ্রামের বাড়িতে ফেরার সময় গোগোর ঈদগাঁহের সামনে অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় রাণীশংকৈল থেকে আসা মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আহত হয়। এসময় পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে,কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এম্বুলেন্স যোগে দিনাজপুর যাওয়ার পথে সেতাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছালে উসার মৃত্যু খবর টি নিশ্চিত করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।নিহত উসা আক্তার দুই ভাই বোনের মধ্যে সবার ছোট।উসা স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা খবর পেয়েছি ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবারের অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
সব মন্তব্য
No Comments