কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ কুয়াকাটাকে বলা হয় ‘সাগরকন্যা’। একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার এক মাত্র পর্যটন স্পট। সৈকতে প্রতিনিয়ত দেখা মেলে লাল কাকড়ার অবাধ ছুটাছুটি আর বিশাল সাগরের নয়ভিরাম দৃশ্য। এছাড়া চর বিজয়, গঙ্গামতির, রাখাইন পল্লী, ইকোপার্ক, ইলিশ পার্ক, লেম্বুর বন ও ঝাউবাগানসহ বেশকয়েকটি পর্যটন স্পট রয়েছে। যা দেশি বিদেশি পর্যটকদের মুগ্ধ করে। এসব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে হাজারো পযটক। ঈদুল ফিতর ও সরকারি লম্বা ছুটিকে সামনে রেখে কুয়াকাটায় ইতোমধ্যে শুরু হয়েছে অগ্রীম হোটেল বুকিং। শুধু হোটেলই নয় নিজেদেরকে সার্বিকভাবে প্রস্তত করতে ব্যাস্ত সময় পার করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
হোটেল মোটেল মালিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান মাসজুড়ে ছিল পর্যটক শূন্য। সেই সুযোগে হোটেল-মোটেলগুলো ধুয়ে মুছে পরিপাটি করে প্রস্তুত রাখা হয়েছে। আগামি ১লা মে থেকে টানা ছুটিতে ব্যাপক পর্যটকদের আগমন ঘটবে এমনটাই আশাবাদী তারা। ইতোমধ্যে প্রথম শ্রেনীর হোটেলগুলোর ৪০ শতাংশ এবং দ্বিতীয় শ্রেণীর হোটেলগুলোর ৩০ শতাংশ রুম অগ্রীম বুকিং হয়ে গেছে এমনটা নিশ্চিত করেছেন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক’র সেক্রেটারি কে এম জহিরুল ইসলাম।
কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক কেএম বাচ্চু জানান, পর্যটকদের আগাম সম্ভাবনাকে ঘিরে আমরাও প্রস্তুতি নিয়েছি। পায়রা সেতুসহ যোগাযোগ ব্যবস্থ্যা উন্নত হওয়ায় খুব সহজেই এসব পর্যটকরা কুয়াকাটায় আসছে।
অভিযাত হোটেল শিকদার রিসোর্ট এন্ড ভিলাস’র সহকারি জেনারেল ম্যানেজার মো.আলা আমিন খান উজ্জল বলেন, ইতোমেধ্যে তাদের ৪০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে। এখনো অনলাইলে বুকিং চলছে। এছাড়া ডিসকাউন্ট সুবিধাও রয়েছে বলে তিনি জানিয়েছেন।
কুয়াকাটা হোটেল মেটেল অনার্স অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোতালেব শরিফ জানান, কুযাকাটায় দেড়শতাধিক হোটেল মোটেল রয়েছে। প্রতিটি হোটেলেই বুকিং চলছে। ঈদুল ফিতর ও সরকারি লম্বা ছুটিতে ভাল পর্যটক হবে এনমটাই আশা করেছেন তিনি।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক মো.হাসনাইন পারভেজ জানান, পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশ প্রস্তুত রয়েছে।
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
সব মন্তব্য
No Comments