উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ওয়ার্কার্স পার্টি ১জন, ৪ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এবং ৮৫ জন ইউপি সদস্য ও সাংরক্ষিত ২৪ জন ইউপি সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হারতা, বামরাইল ও গুঠিয়া ইউনিয়নের ইউপি সদস্য ও চেয়ারম্যান প্রার্থীরা উপজেলা রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহম্মদ আব্দুর রশিদের কাছে মনোনয়ন পত্র জমা দেন। চেয়ারম্যান পদে গুঠিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেন (পদত্যাগ প্রাপ্ত) জেলা পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা আওরঙ্গজেব হাওলাদার, সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আঃ হাকিম সরদারের পুত্র সরদার মোঃ ইজাজুল হক সজীব, হারতা ইউনিয়নের ওয়ার্কার্স পার্টির প্রার্থী বিমল করাতি, ওই ইউনিয়নের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন। এ ছাড়া ইউপি সদস্য পদে গুঠিয়ায় ৩৭ জন, সংরক্ষিত ১১ জন। বামরাইলে ইউপি সদস্য পদে ২৩ জন, সংরক্ষিত পদে ০৮ জন। হারতা ইউপি সদস্য পদে ২৫ জন, সংরক্ষিত ৫ জন মনোনয়ন পত্র জমা দেন।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ন ...
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
সব মন্তব্য
No Comments