জাবি প্রতিনিধি :অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ছয়টি আবাসিক হল এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র উদ্বোধন হতে যাচ্ছে।
আগামী ১৪ নভেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এর উদ্বোধন করবেন। রবিবার (১২ ই নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১৪ নভেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ছয়টি আবাসিক হল ও ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র উদ্বোধন করবেন।
উল্লেখ্য , গত ১০ আগষ্ট সিন্ডিকেট সভায় নবনির্মিত ৬টি হল ও একটি স্পোর্টস কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে। মেয়েদের ৩টি হলের (১৭, ১৮ ও ১৯ নম্বর) নাম যথাক্রমে বেগম রোকেয়া হল, ফজিলাতুন্নেসা হল ও বীর প্রতীক তারামন বিবি হল হিসেবে নামকরণ করা হয়েছে। ছেলেদের ৩টি হল (২০, ২১, ২২ নম্বর) যথাক্রমে শহীদ তাজউদ্দীন আহমেদ হল, শেখ রাসেল হল ও কাজী নজরুল ইসলাম হল হিসেবে নামকরণ করা হয়েছে।
জাবির নবনির্মিত ৬টি হলের মধ্যে ২টি হল শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে। বাকিগুলোর কাজ শেষ হলেও এখনো চালু হয়নি।
স্টাফ রিপোর্টার: আগামী ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে বইগুলোর ...
স্টাফ রিপোর্টার: আগামী ২৯ অক্টোবর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে আগামী ২৬ অক্টোবর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হব ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি - এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
সব মন্তব্য
No Comments