ডেস্ক রিপোর্ট: ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি, ঢাকা" র ঈদ পুনর্মিলনী ২৮ জুন ( শুক্রবার) রাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক লাল ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানে ঝালকাঠি সাংবাদিক সমিতির উপদেষ্টা কায়কোবাদ মিলন, ডেইলি মর্নিং সান পত্রিকার সম্পাদক এনায়েত হোসেন খান, সংগঠনের সাবেক সভাপতি রেজাউল করিম বাবুল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, বর্তমান যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমন, ঝালকাঠি সাংবাদিক সমিতি, ঢাকার সহ সভাপতি মো. হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক শামিম হাওলাদার,, কোষাধ্যক্ষ রমজান আলী, দফতর সম্পাদক ইউসুফ আলী বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজ সাদি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান মাহমুদ রিপন,কার্যনির্বাহী সদস্য জাহিদ হোসেন ও আসাদ আল মাহমুদ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা ঝালকাঠি জেলার ইতিহাস ঐতিহ্য এবং সম্ভাবনাকে জাতির কাছে তুলে ধরার আহবান জানিয়ে।বলেন, আমাদের চার উপজেলায় অনেক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। পাশাপাশি ঝালকাঠির উন্নয়নে অবদান রখতে সবাই বদ্ধপরিকর।
সাংবাদিক নেতারা বলেন, আমরা আগামীতে যাতে ঝালকাঠির সকলের পাশে থাকতে পারি সেই চেষ্টা করবো। সর্বক্ষেত্রে ঝালকাঠির সকল সাংবাদিক ঐক্যবদ্ধ থেকে ঝালকাঠির উন্নয়নে অবদান রাখতে চাই।
আলোচনা সভা শেষে নৈশ ভোজে বিভিন্ন সাংবাদিক সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে চোর সন্দেহে গণপিটুনির শিকার বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চি ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
সব মন্তব্য
No Comments