বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ১৪ জুন বুধবার অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘উটইউখগঝ’ শীর্ষক একটি ‘লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যার উদ্বোধন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আইসিটি সেল-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খানের নেতৃত্বে এই ‘লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যার তৈরি করা হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস, কোর্সসমূহ এবং পরীক্ষা ব্যবস্থাপনা অটোমেশনের আওতায় আনা সম্ভব হবে। এই সফটওয়্যার দিয়ে শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ণ করে দ্রæতসময়ে ফলাফল প্রকাশ করাও যাবে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই সফটওয়্যার তৈরি করায় আইসিটি সেলের পরিচালকসহ সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। তিনি বলেন, যেকোন প্রতিকূল পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যাতে বাধাগ্রস্থ না হয় সেজন্যই এই উদ্ভাবন। এই সফটওয়্যারে প্রবেশ করে শ্রেণি কার্যক্রম, ক্লাশে শিক্ষার্থীদের উপস্থিতি, কোর্স সমূহ পরিচালনা, পরীক্ষাগ্রহণ সংক্রান্ত বিধিবিধান অনুযায়ী সরাসরি নম্বর প্রদান এবং দ্রæতসময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা যাবে। এই সফটওয়্যারে তথ্যসমূহের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের এই সফটওয়্যার ব্যবহারের সুবিধার্থে কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করা হবে। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপকৃত হবে এবং শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি পাবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিমিইউ-৫–এ নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী কয়েক দিন ইন্টারনেট সেবায় ধীরগতি কিংবা আংশিক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স-এ দুই দিনব্যাপী ষষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস শুরু হয়েছে। ‘Young Scientists for Artificial Intelligence’ প্রতিপাদ্য নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড নুবিয়া বাংলাদেশের বাজারে সম্প্রতি তাদের প্রিমিয়াম এবং উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ নতুন ভি৮০ সিরিজ উন্মোচন করেছে। বাজারে আসা এই সিরিজের স্মার্টফোন তিনটি হলো নুবিয়া ভি ...
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআ ...
সব মন্তব্য
No Comments